টুথব্রাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪০-এর দশকে তোলা ছবি। নিউইয়র্কের একটি দন্ত চিকিত্সালয়ে শিশুদের দাঁত ব্রাশের নিয়ম শেখানো হচ্ছে
১৯৪০-এর দশকে তোলা ছবি। নিউইয়র্কের একটি দন্ত চিকিত্সালয়ে শিশুদের দাঁত ব্রাশের নিয়ম শেখানো হচ্ছে

মানুষের দাঁত মাজার প্রচলন ছিল বহু বছর আগে থেকেই। প্রাচীনকাল থেকে মানুষ দাঁত মাজার উপকরণ হিসেবে গাছের ডাল বা মেসওয়াক ব্যবহারের সঙ্গে পরিচিত ছিল। চীনে শূকরের ঘাড়ের পশম আর বাঁশের সাহায্যে তৈরি এক ধরনের টুথব্রাশ ব্যবহার করা হতো। তবে সেটিও ঠিক স্বাস্থ্যসম্মত ছিল না। প্রথম নাইলনের টুথব্রাশ তৈরি হয় ১৯৩৮ সালে। এটি বাজারজাত করে ডুপন্ট নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর সুশৃঙ্খল-স্বাস্থ্যসম্মত জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ দাঁত মাজার উপকারিতা বুঝতে পারে এবং টুথব্রাশের ব্যবহার শুরু করে।
মো. সাইফুল্লাহ