* আধুনিক টুথব্রাশের ব্যবহারের ধারণা একজন দাগি অপরাধীর মাথায় প্রথম আসে। তাঁর নাম উইলিয়াম আদ্দিস। এক অপরাধে তিনি তখন কারাগারে ১০ বছরের সাজা ভোগ করছিলেন। এই অপরাধী পশুর হাড়ে আঠা দিয়ে চুল গেঁথে গেঁথে একটি টুথব্রাশ তৈরি করেছিলেন।
* উইলিয়াম আদ্দিস কারাগার থেকে ছাড়া পেয়েই টুথব্রাশ বিক্রির ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর প্রতিষ্ঠান উইজডম টুথব্রাশ এখনো টিকে আছে।
* চীন বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত ইংল্যান্ডে ঘোড়া ও বন্য পশুর লোমের তৈরি টুথব্রাশ রপ্তানি করত।
* ১৯৩৮ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম নাইলন সুতায় তৈরি টুথব্রাশ বিক্রি হয়।
* জীবনকালে একজন মার্কিন নাগরিক গড়ে ৩৮ দিন কাটান দাঁত ব্রাশ করে।
* সারা বিশ্বে মুঠোফোন ব্যবহারকারীর তুলনায় টুথব্রাশ ব্যবহারকারীর সংখ্যা কম। পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ৪০০ কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করলেও ব্রাশ ব্যবহার করেন ৩৫০ কোটি মানুষ।
* টুথব্রাশ ব্যবহারকারী অর্ধেক মানুষ তাঁর ব্রাশ কারও না কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করেন। পরিসংখ্যানে দেখা যায়, যার মধ্যে ২৪ শতাংশ মানুষ তাঁর সঙ্গীর সঙ্গে, ১৮ শতাংশ সন্তানের সঙ্গে, ৭ শতাংশ বন্ধু ও ৬ শতাংশ অন্য কারও সঙ্গে।
* জ্যাক হকানসন পরিবেশবান্ধব টুথব্রাশ আবিষ্কার করেছেন।
* বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুথব্রাশের দাম ৪ হাজার ডলার। এটি টাইটানিয়ামে তৈরি।
* ১০ জনের ১ জন মানুষ নিয়মিত দাঁত ব্রাশ করতে ভুলে যান।
সূত্র: ফ্যাক্টস লিজেন্ড ও ন্যাশনাল ডেন্টাল কেয়ার