টুনির বাপের ভুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ও টুনির মা তোমার টুনিকথা শোনে না,দিনে রাইতে ‘হিমু’ পড়েটেক্সট বই চেনে না;ভরদুপুরে ফেসবুকেতেকরে ডিসকাস,আর গভীর রাতে মোবাইল হাতেচলে ফিসফাস।টুনি ‘এ+’ পাইবআমি মনেপ্রাণে চাই,কিন্তু আমার বাড়া-ভাতেপড়ল বুঝি ছাই।ও টুনির মা তোমার মেয়েরবদলে গেছে চাল,আজকাল তার নিত্যসঙ্গীহিন্দি সিরিয়াল।বিয়ার সময় তুমি ছিলানিতান্ত অবলা,আর তোমার মেয়ে হতে চায়মুন্নি ও শীলা;সারা দিনই দেখি তারেআয়নার সামনে টুনির ভাগ্যে কী আছে—তাভগবান জানে।চুল কাইটা ছোট করছে পরতাছে জিনস প্যান্ট,দেখলে তারে বোঝাই যায় নালেডিস না জেন্টস।ইংলিশ আর হিন্দি ছাড়াকথাই কয় না,বয়সের সাথে বাড়তাছে তারআবদার ও বায়না।মেয়ের জ্বালায় ছিঁড়ি এখননিজেই নিজের চুল,এমন মেয়ের বাপ হওয়াটাইজীবনের বড় ভুল। বর্ষণ সেননন্দনকানন, চট্টগ্রাম