টুপির টোপ্পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্তাটা মাথায় ঘুরছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের সময় থেকে। নিজেদের সংস্কৃতিকে জানানোর বিশাল এক সুযোগ পেয়েছিল আফ্রিকানরা। ২০১১ সালে নিজের দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটেও আমরা নিজেদের সংস্কৃতিকে জানাতে পারি বিশ্ববাসীকে। কথাগুলো বলছিলেন ওরা তিনজন— মোহাম্মাদ আবদুল কাদের, মো ফয়জুল্লাহ ও আরিফুল ইসলাম। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। শুরুতে ফয়জুল্লাহর মাথায় জেঁকে বসে চিন্তাটা। বিশ্বকাপ নিয়ে কিছু একটা করতে হবেই। প্রমাণ করতে হবে আমরাও পারি। ফয়জুল্লাহ বলেন, ‘আমার ভাবনাগুলো দুই বন্ধুকে জানালাম। ওরা আগ্রহ দেখায়। এর পরে ক্লাসের ফাঁকে ফাঁকে চলে আমাদের কাজ।’ আবদুল কাদের বলেন, ‘আমরা চেয়েছি এমন কিছু তৈরি করতে, যা গ্যালারি থেকে আমাদের খেলোয়াড়দের উৎ সাহ দেবে।’ আরিফুল ইসলাম বলেন, ‘আমরা চেয়েছি কিছু স্মারক তৈরি করতে। জাতীয় পতাকার লাল-সবুজ রঙে তৈরি চার ধরনের টুপি। কোনোটা হ্যামিলনের বংশীবাদকের টুপির মতো, কোনোটা রাজার মুকুটের মতো, কোনোটা আবার জাদুকরের টুপির মতো। লাল-সবুজের মিশেলে এই টুপিগুলোতে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের ছবি।’টুপিগুলোর নামও চমৎ কার। কোনোটার নাম বাংলা টুপি, কোনোটা সুলতানি টুপি, কোনোটা বিজয় মুকুট আবার কোনোটা অলরাউন্ডার টুপি। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, ক্রিকেটারদের নামে কোনো টুপি উৎ সর্গ করা হয়েছে কি না? এবার উত্তরটা একসঙ্গে। হ্যাঁ, অলরাউন্ডার মানেই সাকিব আল হাসান। সুতরাং অলরাউন্ডার টুপি সাকিব আল হাসানের জন্য।নিজের মাটিতে চলছে বিশ্বকাপ। টুপিগুলো ঠিকভাবে তৈরি করে বাংলাদেশের প্রতি খেলার আগে ক্রিকেটপ্রেমীদের হাতে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্বটা এখন তাঁদের কাঁধে। তাই তাঁরা তিন বন্ধু এখন তুমুল ব্যস্ত। অনুকরণ নয়, বরং অনুসরণ করতে চান তাঁরা। কেননা ভালো কিছু থেকে শেখার আছে অনেক কিছু। তাঁরা স্বপ্ন দেখেন সৃজনশীল কাজের মাধ্যমে দেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরার।