টেকনাফ পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের জন্য ১৪ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৪১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র মো. ইসলাম ১৪ আগস্ট এ বাজেট ঘোষণা করেন। বাজেটে তিন কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪১৫ টাকা রাজস্ব আয় ও ১১ কোটি ছয় লাখ টাকা উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।
এ উপলক্ষে পৌর ভবনের মাঠে মেয়র মো. ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী প্রমুখ।