প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর শুল্ক স্টেশন মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শুল্ক কর্মকর্তা সৈয়দ খোরশেদুল আলম, শৈ হাই মং, গোলাম রব্বানী প্রমুখ। এ ছাড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতা এহতেশামুল হক, এ এম হাশেম, নুরুল আবসার, মীর কামরুজ্জামান, মো. সেলিমসহ এলাকার বিভিন্ন পেশার লোকজন সভায় অংশ নেন।
কর্মকর্তারা বলেন, বিশ্বের ১৭৮টি দেশে একযোগে কাস্টমস দিবস পালিত হচ্ছে। এসব দেশের সব বন্দরে এক নিয়মে আমদানি পণ্য খালাস করা হয়। -টেকনাফ প্রতিনিধি