টেকনাফে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২০ জুন বিকেলে বাস স্টেশন এলাকায় ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনের ইনচার্জ মুজিবুল কাদের। অতিথি ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সোলেমান কাশেমী, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।
বক্তব্য দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল উদ্দিন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, আব্দুল করিম, মো. আলী, কাদের হোসাইন, মো. আয়ুব, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন ব্যাংকের অপারেশন কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্লাহ। –টেকনাফ প্রতিনিধি