টেকনাফে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
‘সবাই মিলে ইঁদুর মারি-ফসল সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে ১৮ অক্টোবর দুপুরে কক্সবাজারের টেকনাফে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। ওই দিন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ, মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোর্শেদ, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, ৬ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। এ উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নিজ নিজ এলাকায় আলোচনা করা হবে।