টেকনাফে ইন্টারনেট উৎসব ১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী শুরু হতে যাওয়া গ্রামীণফোন -প্রথম আলো ইন্টারনেট উৎসব কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। পৌর এলাকার টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই দিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবকে সফল করে তুলতে উপজেলার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণার পাশাপাশি ২৩ অক্টোবর বিকেলে ঐতিহাসিক মাথিনের কূপ প্রাঙ্গণে বন্ধুসভার সদস্যদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বন্ধুসভা টেকনাফ কমিটির সহসভাপতি পীযুষ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শিমুল মাহমুদ, সাইফুল ইসলাম, জেড করিম, আবুল আলী খান, হাফেজ আহমদ, মো. জাফর আলম, মো. আনোয়ার, মোহাম্মদ তাহের নইম, আবদুল হক, দেলোয়ার হোসাইন, জজ শর্মা, এনায়েত উল্লাহ, মো. রফিক প্রমুখ।