টেকনাফে ইন্টারনেট কর্মশালা
তৃতীয়বারের মতো সারা দেশে শুরু হচ্ছে প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসব। এর প্রস্তুতি হিসেবে সারা দেশে চলছে ইন্টারনেট কর্মশালা বা আই–ক্যাম্প। এর ধারাবাহিকতায় গত ৩০ ও ৩১ আগস্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
প্রথম দিন টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের প্রজেক্টরের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে ধারণা দেন টেকনাফের আই-জিনিয়াস রাশেদুল হাসান। কর্মশালায় কুইজে দ্রুত উত্তর দিতে পারায় আই-ক্যাপ্টেন নির্বাচিত হয় দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী আয়েশা আক্তার।
৩১ আগস্ট দ্বিতীয় দিন টেকনাফ কলেজ ও সাবরাং উচ্চবিদ্যালয়ে পৃথকভাবে ইন্টারনেট কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্যে কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শামসুল আলম ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাহের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ সাইটের নানা দিক নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দেন।
কুইজ-প্রশ্নোত্তর পর্বে দক্ষতার বিচারে আই–ক্যাপ্টেন নির্বাচিত হয় একাদশ শ্রেণির ছাত্র ইকবাল ফাহিম।
একই দিন সাবরাং উচ্চবিদ্যালয়ে দেড় হাজারের বেশি শিক্ষার্থী ইন্টারনেট কর্মশালায় উপস্থিত ছিল। সেখানে আই–ক্যাপ্টেন নির্বাচিত হয় গতবারের ইন্টারনেট উৎসবে রানারআপ হওয়া রাশেদ হোসেন।