টেকনাফে কাস্টমস দিবস উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২৬ জানুয়ারি সকালে টেকনাফ শুল্ক স্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এতে অংশ নেন কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, শুল্ক কর্মকর্তা নূরে আলম, স্থলবন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালিদ, সহকারী শুল্ক কর্মকর্তা আব্দুস শহীদ, থানা পুলিশের উপপরিদর্শক সরোজ রতন আর্শ্চয্য, স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবুল হাশেম, ব্যবসায়ী এম. আবছার সোহেল, মীর কামরুজ্জামান, আক্তার ফারুক, শওকত আলম, আব্দুস সালাম প্রমুখ।