টেকনাফে কৃষক দলের মাঝে উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার কৃষকদের মাঝে ৬ মার্চ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতটি কৃষক দলের মাঝে সহায়তা হিসেবে সেচপাম্প বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি, উপজলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম কুতুবী, মোহাম্মদ জাকারিয়া, মোস্তাক আহমদ, কৃষক মোহাম্মদ উসমান ও মো. শাহ আলম প্রমুখ।