টেকনাফে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ‘পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে ৭ জুন অনুষ্ঠিত হয়। রামু হর্টিকালচার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৯০ জন কৃষক অংশ নেন। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মশালা শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের নারকেলগাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন রামু হর্টিকালচার সেন্টারের উপপরিচালক শৈবাল কান্তি নন্দী, রামু উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান কবির, টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম। কর্মশালায় বসতবাড়ির আঙিনা, ঘরের ছাদ ও পতিত জমিতে ফলের চারা রোপণের ওপর আলোচনা করা হয়।