টেকনাফে কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র ও ঢেউটিন বিতরণ
কক্সবাজারের টেকনাফের কৃষকদের মধ্যে কীটনাশক ছিটানোর ফুট স্প্রে পাম্প ও ঢেউটিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পে আওতায় ১৬ জুন দুপুরে স্থানীয় কৃষকদের সাতটি দলের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির, মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, মো. জাকারিয়া, আনোয়ার হোসেন, সরোয়ার কাদের প্রমুখ।
সভায় উপজেলা ছয়টি ইউনিয়নের দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার ছয়টি ইউনিয়নের সাতটি কৃষকদলের প্রধানের হাতে একটি করে ফুটপাম্প ও ছয়টি করে ঢেউটিন তুলে দেওয়া হয়।