টেকনাফে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে চলতি মৌসুমে উফশী আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২২ এপ্রিল কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন সাংসদ আবদুর রহমান বদি। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, জাকারিয়া আলফাজ, মোস্তাক আহমদ, মো. আনোয়ার, জামাল হোসেন প্রমুখ।
সভায় উপজেলার টেকনাফ সদর, বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ৬০ জন কৃষকের হাতে ধানের বীজ, সার ও সেচ বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়।