টেকনাফে কৃষকদের মধ্যে ভুট্টাবীজ ও সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে কৃষকদের মধ্যে বিনা মূল্যে হাইব্রিড জাতের ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৭ নভেম্বর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ।

বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী, মোহাম্মদ জাকারিয়া, আওয়ামী লীগ নেতা জহির হোসেন, সাংবাদিক আবদুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘২০১৬-১৭ সালের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও চার ইউনিয়নের ১০০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে হাইব্রিড জাতের ভুট্টাবীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। —