টেকনাফে কৃষকদের মাঝে কীটনাশকের স্প্রে যন্ত্র বিতরণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের কৃষকদের মাঝে ২৭ জানুয়ারি কীটনাশক ছিটানোর হ্যান্ড স্প্রে যন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন টেনাফের সাংসদ আবদুর রহমান বদি।
সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, ‘সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়নের সাতটি কৃষক দলকে ছয়টি করে ৪২টি কীটনাশক ছিটানোর হ্যান্ড স্প্রে যন্ত্র দেওয়া হয়।