টেকনাফে খতনা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের শাহপরীর দ্বীপের হাজি নবী হোসেন জমিলা ফাউন্ডেশনের উদ্যোগে খতনা ও চিকিৎসাসেবা ক্যাম্প ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এজাহার মিয়া, রশিদ আহমদ, দরবেশ আলী, নুরুল হাসান, আবদুল গফুর প্রমুখ। চিকিৎসাসেবা দেয় দুলাল বাবু, মো. ইউনুছ, নুরুল আলম, গিয়াস উদ্দিন, মো. কামাল, জসিম উদ্দিন ও নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে ৩২ সদস্যের দল। উদ্বোধনী অনুষ্ঠানে সাবরাং ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, মরহুম নবী হোসেন তাঁর জীবনটি এলাকার মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি মানবসেবা ও এলাকার উন্নয়ন করে খুশি হতেন।ক্যাম্পে ২১০ শিশুকে খতনা, চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।