টেকনাফে গরিব ও দুস্থ নারীদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন গরিব ও দুস্থ নারীর মধ্যে কম্বল বিতরণ করেছে বিকাশ কমিউনিকেশন ভিলেজ। ২৯ ডিসেম্বর সকালে টেকনাফ পুরাতন বাস স্টেশন এলাকার বিকাশ কমিউনিকেশন ভিলেজ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ব্যবস্থাপক মো. রুমানুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম, গ্রামীণ ফোন টেকনাফ এজেন্ট আবদুল করিম, বিকাশ এজেন্ট মোহাম্মদ আলী প্রমুখ। টেকনাফ প্রতিনিধি