টেকনাফে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ভিত্তি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নিকোলাস ডি পেন ভিত্তি স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দীন, কক্সবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান প্রমুখ।