টেকনাফে জলাতঙ্ক দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে কক্সবাজারের টেকনাফে গত ২৮ সেপ্টেম্বর শোভাযাত্রা বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করে। শোভযাত্রায় কমপ্লেক্সের চিকিৎসক-কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্স মিলায়তনে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান, শহিদুল ইসলাম, টিটু চন্দ্র শীল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা প্রমুখ।
— টেকনাফ প্রতিনিধি