টেকনাফে জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কক্সবাজারের টেকনাফে জিপিএ–৫ কমেছে। এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৪ জন শিক্ষার্থী। গত বছর এসএসসিতে ১৮ ও মাদ্রাসা থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবারের এসএসসিতে পাসের হার ৯২ ও দাখিলে ৯২ দশমিক ৯২ শতাংশ। টেকনাফে এসএসসিতে ১৪টি বিদ্যালয়ের ৮৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮২১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। আর দাখিলে ১০টি মাদ্রাসা থেকে ৩২৮ পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০৩ জন। জিপিএ-৫ পেয়েছে তিনজন।
উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হ্নীলা উচ্চবিদ্যালয়ে পাঁচজন, শামলাপুর উচ্চবিদ্যালয়ে তিনজন, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চবিদ্যালয়ে দুজন, নয়াপাড়া নবী হোছাইন উচ্চবিদ্যালয়ে একজন এবং মাদ্রাসা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় দুজন ও বাহারছড়া তফহিমুল কোরআন দাখিল মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। অন্য ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।