টেকনাফে জিপিএইচ ইস্পাত লিমিটেডের চ্যানেল পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। টেকনাফের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তব্য দেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক (পরিচলন) আবু নুর খালিদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাফর আহমদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান, জিয়াউল করিম প্রমুখ।
সভায় জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ইস্পাত অস্ট্রিয়ার প্রাইমেটাল টেকনলজিস জিএমবিএইচের সঙ্গে যৌথভাবে নতুন প্ল্যান্ট স্থাপনের সম্প্রতি চুক্তি সই করেছে। এতে করে ইস্পাত শিল্প খাতে চট্টগ্রামে এশিয়ায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে জিপিএইচ। ফলে গ্রাহকেরা অপেক্ষাকৃত স্বল্প মূল্যে উন্নতমানের ইস্পাত সামগ্রী কিনতে পারবেন। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কমবে গ্যাস ও বিদ্যুতের ব্যবহার।
মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘ইস্পাত সামগ্রীর মান নিয়ন্ত্রণে জিপিএইচ আপসহীন, যার ফলে সীমান্ত এলাকা টেকনাফ পর্যন্ত আমাদের উৎপাদিত সামগ্রী জনপ্রিয়তা লাভ করেছে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিপিএইচ ইস্পাতের উপমহাব্যবস্থাপক জাহেদ আল আসবা। বিজ্ঞপ্তি।