টেকনাফে দুই মাসে তিন কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে (বাংলাদেশ-মিয়ানমার) উভয় দেশে পাচারকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা গত দুই মাসে প্রায় তিন কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে। এ সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে টেকনাফ থানায় ৫১টি মামলা হয়েছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গত অক্টোবর ও নভেম্বর দুই মাসে বিজিবির সদস্যরা দুই কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৭৩৮ টাকার চোরাই পণ্য উদ্ধার করে। এসব মালামাল শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, প্রতিমাসে চোরাচালান মামলা দায়ের হচ্ছে। পুলিশও চোরাচালান মামলার অনেক পলাতক আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছে।