টেকনাফে দুটি নতুন স্কুল ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে দুটি নতুন স্কুল ভবন উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার টেকনাফ মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে চারতলা ও সদর ইউনিয়নের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ লাখ টাকা ব্যয়ে একতলা ভবন নির্মাণ করা হয়েছে।
ভবন উদ্বোধন উপলক্ষে গত বুধবার টেকনাফ মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠের সভার আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের সদস্য নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, প্রধান শিক্ষক নুর হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দীপঙ্কর বড়ুয়া, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর প্রমুখ।
একই দিন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনেরও উদ্বোধন করা হয়।