টেকনাফে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে দুস্থ ও গরিব লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১১ ডিসেম্বর টেকনাফ উপজেলা পরিষদের সামনে ১ হাজার ৬৯৮ জনের মধ্যে কম্বল বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম, সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ সাংগঠনিক শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির উল্লাহ, টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহতেশামুল হক, পৌরসভা যুবলীগ নেতা মঞ্জুরুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মোহাম্মদ আবসার মিয়া, সৈয়দ মামুন প্রমুখ।