টেকনাফে দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজারের টেকনাফ শাখার উদ্যোগে ১০ সেপ্টেম্বর পৌরসভার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা কমপ্লেক্স আর্দশ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা লতিফা বেগম প্রমুখ। সভা শেষে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়, এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা কমপ্লেক্স আর্দশ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।