টেকনাফে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হাটবাজারসহ সব ধরনের দোকানপাটে কেনা-কাটায় পলিথিনের অবাধ ব্যবহার চলছে। এসব পলিথিন ব্যবহারের পর বাড়িঘর ও সড়কের পাশের জলাধার ও নালা-নর্দমায় ফেলে দিচ্ছেন ব্যবহারকারীরা। এ কারণে জলাধার ও নালা-নর্দমাগুলো ভরাট হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি বিরাজ করলেও এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোনো তৎপরতা নেই।টেকনাফ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক পলিথিন ব্যবসায়ীরা জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কারখানায় অবাধে উৎপাদিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন। পাশাপাশি পার্শ্ববর্তী মিয়ানমার থেকেও প্রচুর পলিথিন আসছে নানা পথে। এসব পলিথিন খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে উপজেলা সদরসহ গ্রামীণ হাটবাজারগুলোয়ও।বিষয়টি স্বীকার করে ৪২ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, গত সাড়ে তিন মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে চার লাখের বেশি পলিথিন ব্যাগ জব্দ করে টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌরসভা সদর, নিলা, সাবরাং, হোয়াইক্যং, বাহারছড়া ও সেন্ট মার্টিনের অন্তত ১৯টি হাটবাজারে নিষিদ্ধ পলিথিন কেনাবেচা হচ্ছে। মাছ-মাংস, তরকারি, রকমারি ফল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনে পলিথিনে ভরে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।পাইকারি বাজারে এক শ পলিথিন ব্যাগ ৬০ থেকে ৭০ টাকায় বেচাকেনা হচ্ছে। হকারেরা বিক্রি করছেন প্রতিটি তিন টাকা করে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, পলিথিনের থলে পঁচনশীল নয়। এসব পলিথিন মাটির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। তাই জমি বা জলাশয়ে পলিথিন জমতে দেওয়া উচিত নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিষিদ্ধ পলিথিন বিক্রয় বা ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমাদের নেই।’টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস মিয়ানমার থেকে পলিথিন আসার সত্যতা নিশ্চিত করে বলেন, হাটবাজারে বিক্রির সময় নিষিদ্ধ পলিথিনসহ হকারদের মাঝেমধ্যে আটক করা হলেও আসল বিক্রেতারা আড়ালে থেকে যায়। অন্যদিকে শিশু বিক্রেতাদের আটক করাও অনেকটা কঠিন হয়ে পড়ে।থানা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা) জানান, শিগগিরই অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও এর ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।