টেকনাফে পরিবার পরিকল্পনাবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১২ মে পরিবার পরিকল্পনাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শোভন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির, সমাজসেবা কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন, পরিবারকল্যাণ পরিদর্শিকা মনোয়ারা বেগম প্রমুখ। সভায় পরিচালনা করেন সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক অজয় কুমার চৌধুরী।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১৪-১৯ মে পর্যন্ত টেকনাফে সরকার ঘোষিত ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ’ সারা দেশের সঙ্গে একযোগে পরিচালিত হবে।