টেকনাফে পাসের হার ৭৪ দশমিক ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে এবার সবচেয়ে ভালো করেছে নয়াপাড়া আলহাজ নবী হোসেন উচ্চবিদ্যালয় ও রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা। এসএসসিতে পাঁচজন ও দাখিলে ১৬ জন। পুরো উপজেলায় এসএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৫০। এসএসসিতে ৫৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৭ জন পাস করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫সহ ১৬৯ জন বিভিন্ন গ্রেডে পাস করেছে। পাসের হার ৮২ দশমিক ৮৪। মাদ্রাসা বোর্ডে রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেক্রে আটজন জিপিএ-৫সহ ৩০ জন শিক্ষার্থীর মধ্যে এ প্রতিষ্ঠানের সবাই উত্তীর্ণ হয়েছেন। নয়াপাড়া আলহাজ নবী হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত বলেন, উপজেলায় শীর্ষস্থান অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী—সবার সম্মিলিত অবদান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এবার উপজেলার গ্রামাঞ্চলে ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।