টেকনাফে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের বিদ্যালয় পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ১৪ জানুয়ারি টেকনাফের পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম মোবারক আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ ও শিক্ষানুরাগী জালাল উদ্দিন আহমদ। শ্যামল কান্তি ঘোষ উপজেলার শাহপরীরদ্বীপ, সাবরাং, পল্লানপাড়া, রঙ্গীখালী ও কানজরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শিশু থেকে শিশুর শেখাবিষয়ক এক বছর মেয়াদি কর্মসূচির সমাপনী অনুষ্ঠান দেখে সন্তোষ প্রকাশ করেন।