টেকনাফে বন্ধুসভার নতুন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মতিনকে সভাপতি ও রাশেদুল হাসানকে সাধারণ সম্পদক করে প্রথম আলোর বন্ধুসভার টেকনাফ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর দুপুরে টেকনাফ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় এক সভায় বন্ধুসভার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষিত হয়।
টেকনাফ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী আবুল হাসেম, স্থল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মাহামুদুল হাসান ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পিউলী রায়, সহযুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক রুমি পাল, অর্থ সম্পাদক নুরুল হোসাইন, দপ্তর সম্পাদক জিয়াবুল হক প্রমুখ।