টেকনাফে বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন বিভাগের শীলখালী রেঞ্জে বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক সভা ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। শীলখালী রেঞ্জ ও সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) উদ্যোগে বাহারছড়া ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শীলখালী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শীলখালী রেঞ্জ কর্মকর্তা শেখ আলাউদ্দিন, সিএমসির সাবেক সভাপতি সাইফুল্লাহ ও বন বিভাগের বিট কর্মকর্তারা।
সভায় অভয়ারণ্যের অবস্থা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা, বন্য প্রাণী আইন প্রয়োগ এবং বিচারব্যবস্থার ওপর বিশদ আলোচনার পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।