কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী মলকাবানু উচ্চবিদ্যালয় ও সাইক্লোন শেল্টার গত ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাংসদ আবদুর রহমান বদি। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, পৌর মেয়র মো. ইসলাম, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. আবসার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, গুরা মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাঈল। দ্বিতীয় পর্বে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে তিনতলা এ ভবন নির্মাণ করা হয়।