টেকনাফে বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের ৫৬ জন কৃষককে গত শুক্রবার উন্নত জাতের ভুট্টা, চিনাবাদাম ও বিটি বেগুনের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মেলনকক্ষে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।