টেকনাফে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ১১ ডিসেম্বর পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডির) সহযোগিতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের কর্মকর্তা শিলানন্দ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা। সভায় দেড় শতাধিক মা উপস্থিত ছিলেন। মা সমাবেশে বিনা মূল্যে ৮০ জন গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন ও রক্তের শর্করা পরীক্ষা করা হয়। সমাবেশে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত চেকআপ, টিকাদান, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিকল্পিত পরিবার গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়।