টেকনাফে শিক্ষকদের মাঝে পিবিএম উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে বিদ্যালয় কৃতিভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির (পিবিএম) উপকরণ বিতরণ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
২০ এপ্রিল বুধবার দুপুর ১২টায় কৃষি বিভাগের সম্মেলনকক্ষে এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। কর্মসূচি সমন্বয় করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবসার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ও হোয়াইক্যং আল-আছিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বিদ্যালয়ের শিক্ষার মান মূল্যায়নের এসব উপকরণ তুলে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য সব ধরনের ব্যবস্থা করছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে।