টেকনাফে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলে ১৮ আগস্ট শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের ছয় শতাধিক চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ৪২ বিজিবির অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খান, চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন আজহারুল আলম, জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মাধ্যমিক) রাবিয়া বিনতে বাদশা, প্রধান শিক্ষক (প্রাথমিক) বিন্দু লাল চাকমা প্রমুখ।