প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক সভা ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের যত্ন, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে আরও সচেতন করতে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক দীপক তালুকদার, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বখতিয়ার আলম, জেলার সহকারী পরিচালক আমির হোসেন, টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রমুখ।
সভায় টেকনাফ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪০ জন শিক্ষিকা অংশ নেন।