টেকনাফে শীর্ষস্থান ধরে রেখেছে সাবরাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সবচেয়ে ভালো করেছে সাবরাং উচ্চবিদ্যালয়। গত পাঁচ বছর উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে বিদ্যালয়টি। উপজেলায় এসএসসিতে পাসের হার ৬৩ দশমিক ৮৪। এসএসসিতে ১০ জন ও দাখিলে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় মোট ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৬ জন পাস করেছে। সাবরাং উচ্চবিদ্যালয়ের ৩০ পরীক্ষার্থীর মধ্যে দুজন জিপিএ-৫সহ ২৯ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৬৭। হ্নীলা উচ্চবিদ্যালয়ে তিনজন জিপিএ-৫সহ ৫৪ জন, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়্র দুজন জিপিএ-৫সহ ৯১ জন, এজাহার বালিকা বিদ্যালয়ে একজন জিপিএ-৫সহ ২২ জন, শাহপরীরদ্বীপ বশির আহমদ উচ্চবিদ্যালয়্রে একজন জিপিএ-৫সহ ১৯ জন, নয়াবাজার উচ্চবিদ্যালয়ে একজন জিপিএ-৫সহ ৩৭ জন, নয়াপাড়া নবী হোছন উচ্চবিদ্যালয়ে ১৭ জন, হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ে ১২ জন, সেন্ট মার্টিন বিএন উচ্চবিদ্যালয় পাঁচজন, শামলাপুর উচ্চবিদ্যালয় ১৩ জন এবং হোয়াইক্যং আলী-আছিয়া উচ্চবিদ্যালয় ২৭ জন পাস করেছে।্রঅপরদিকে দাখিল পরীক্ষায় ১৭৩ জনের মধ্যে ১৬ জন জিপিএ-৫সহ ১৫৪ জন বিভিন্ন গ্রেডে পাস করেছে। পাসের হার ৮৯ দশমিক ০১। রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার্রপাঁচজন জিপিএ-৫সহ ২২ জন, হ্নীলা শাহ-মজিদিয়া মাদ্রাসার চারজন জিপিএ-৫সহ ২৮ জন, মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম মাদ্রাসার্রচারজন জিপিএ-৫সহ ১২ জন, মৌলভিবাজার জমিরিয়া মাদ্রাসার একজন জিপিএ-৫সহ ৩৪ জন, বাহারছড়া শামলাপুর দারুল ইসলাম মাদ্রাসার্র একজন জিপিএ-৫সহ সাতজন, কাটাখালী রওজাতুন্নবী মাদ্রাসার একজন জিপিএ-৫সহ নয়জন, টেকনাফ রেয়াদুজন্নাহ বায়তুশ শরফ মাদ্রাসার ১২ জন, বাহারছড়া তাফিহমুল কোরআন মাদ্রাসার সাতজন, রঙ্গীখালী্র খতিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ১১ জন এবং তওহিদুল ইসলামিয়া বালিকা মাদ্রাসার ১২ জন পাস করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন জানান, উপজেলার শিক্ষার মান নিশ্চিত করার জন্য সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।