টেকনাফে ৫৬টি প্রতিষ্ঠানের জলাশয়ের জন্য পোনা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫৬টি প্রতিষ্ঠানের জলাশয়ে অবমুক্ত করতে গত মঙ্গলবার ৩০৫ কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এসব পোনা বিতরণ করা হয়।

ওই দিন সকালে ২৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করার মাধ্যমে উদ্বোধন করেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন, চট্টগ্রামের আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোখলেসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ ইকবাল, চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য জরিপ ইউনিটের বৈজ্ঞানিক কর্মকর্তা সঞ্চয় কুমার মোহন্থ, টেকনাফের প্রদর্শনী চিংড়ি খামারের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ প্রমুখ।