টেকনাফের পাহাড় থেকে ১২০ পরিবারকে সরিয়ে দিল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারী ১২০ পরিবারকে সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুরে তাদের সরিয়ে নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত পাঁচ দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কায় পৌরসভার ফকিরামুরা এলাকার বাসিন্দাদের উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে সরে যেতে বলা হয়। এর পরও কেউ নিজ উদ্যোগে চলে না যাওয়ায় গত বৃহস্পতিবার অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, পৌর মেয়র মো. ইসলাম, জেলা দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম, থানা পুলিশ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল জানান, ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনা এড়াতে আরও দুই শতাধিক পরিবারকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।