টেকনাফের রাখাইনপল্লিতে চোলাই মদের কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের নিলার রাখাইনপল্লিতে দুটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে এক হাজার ২৩৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি ভোররাতে ৪২ রাইফেলস ব্যাটেলিয়ানের বিশেষ টহলদল ও নিলা বিওপির নায়েক সুবেদার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চৌধুরীপাড়ার রাখাইনপল্লির বাচেং ও কিং চো মিওয়াওরে বাড়ির চোলাই মদের কারখানায় অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪২ রাইফেলস ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন বলেন, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।’