টেক্সটাইল প্রকৌশলীদের চাকরি খুঁজতে হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় হয়ে চিকিত্সক হওয়ার সাধ। সেবামূলক পেশা হওয়ায় এটা ছিল প্রথম পছন্দ ও স্বপ্ন। ‘আমার জীবনের লক্ষ্য’ রচনায় চিকিত্সকদের মহিমার বিবরণ এসেছে তাই বারবার। স্বপ্নভঙ্গ হলো ১৯৯৫ সালে উচ্চমাধ্যমিক পাসের পর ভর্তি পরীক্ষা দিতে গিয়ে। সুযোগ হলো না মেডিকেলে। তাই চিকিত্সক হওয়ার শখের মুখে ছাই পড়ল।নতুন করে ভাবনার শুরু তখন থেকেই। ভবিষ্যত্ নিয়ে আলোচনা হলো অনেকের সঙ্গে। এমন কোথাও পড়ালেখা করতে পারলে ভালো হয়, যেখান থেকে শিক্ষাজীবন শেষেই রোজগার করা যায়। এমন কোনো বিষয়ে ভর্তির সুযোগ নেওয়া যায়। বন্ধুরা মিলেও আলাপ হলো। বড়দের কেউ কেউ উপদেশও দিলেন বিস্তর। খোঁজখবর চলল নানা জায়গায়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে জানা তখনই।এ বিষয়ে পাস করে কাজ করার সুযোগ অনেক। চাকরির বাজারে চাহিদাও বেশ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করলে চাকরি পাওয়া যায় দ্রুত। নিজের মেধা বিকাশেরও সুযোগ থাকে।নতুন পরিকল্পনা নিয়ে জীবনের নতুন লক্ষ্য ঠিক হলো। এবারের স্বপ্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার। তখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাওয়া মোট নম্বরের ভিত্তিতে এক হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হতো। তাঁরা ভর্তিযুদ্ধে লড়তেন ৬০টি আসনের জন্য। পরীক্ষা দেওয়ার সুযোগ হলো। তাতে মেধাতালিকায় ১৫ নম্বর ক্রমে নাম এল। কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শেষে ঠিকানা তখন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।ওপরের গল্পটি টেক্সটাইল প্রকৌশলী মো. আবদুল খালেকের। তিনি ভিবজিওর নিট কম্পোজিটের মহাব্যবস্থাপক (জিএম)। ২০০২ সালে তিনি ঢাকা কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি শেষ করার আগেই পেশাজীবন শুরু করেন টেক্সটাইল প্রকৌশলী হিসেবে। শেষবর্ষে চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার আগেই তিনি আয় শুরু করেন। প্রতিষ্ঠানটি তাঁকে চাকরিতে ডেকে নেয় দুই বিষয়ে পরীক্ষা শেষের আগেই।এরপর শুধুই বদল আর পেশায় উন্নতির গল্প। একে একে বদলে গেছে তাঁর অফিস। দিন দিন কর্মক্ষেত্রের বড় বড় পদবি যোগ হয়েছে তাঁর নামের পাশে। আয় ও সম্মান বেড়েছে দায়িত্ব বাড়ার ধাপে ধাপে।নাটক বা চলচ্চিত্রের মতো মনে হলেও এখনো টেক্সটাইল প্রকৌশলে শিক্ষা শেষ করতে পারলে পাওয়া যেতে পারে এমন নিশ্চিত ক্যারিয়ার। যেখানে চাকরি খুঁজতে হয় না, চাকরিই খুঁজতে থাকে যোগ্য ব্যক্তিদের।বই-খাতা আর হাতে-কলমে জ্ঞানার্জনঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি এই প্রতিষ্ঠানে দুটি বিভাগ চালু আছে:বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (ওয়েট প্রসেস/ফেব্রিকস/অ্যাপারেল মেনুফ্যাকচারিং/স্পেশালাইজেশন ইন ইয়ার্ন)বিসিএস ইন টেক্সটাইল ম্যানেজমেন্টবিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে গত বছর ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এখানে তৃতীয় বর্ষ পর্যন্ত প্রতিটি বিষয়ে একসঙ্গে পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম বর্ষে ফলিত বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাথমিক ধারণা দেওয়া হয়। দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের প্রযুক্তিবিষয়ক তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। তৃতীয় বর্ষেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-সম্পর্কিত বিষয়ে পড়ানো হয়। চতুর্থ বর্ষে অর্থাত্ শেষ বর্ষে শিক্ষার্থীরা তাঁদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট বিষয় নির্বাচনের সুযোগ পান। এ ক্ষেত্রে তিন বছরের ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করে। দেশে টেক্সটাইল প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী ছাত্ররা কে কোন বিষয় পাবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়।বিসিএস ইন টেক্সটাইল ম্যানেজমেন্ট বিষয়টি ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ থেকে চালু করা হয়েছে। এ বিষয়ে তাঁদের শিল্পকারখানা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠ দেওয়া হয়। এতে টেক্সটাইল প্রকৌশলের প্রাথমিক ধারণা দেওয়া হয়। এ বিষয়ে গত সেশনে ৪৫ জনকে ভর্তি করা হয়েছে।এখানে বর্ষ শুরু হয় জুলাইয়ের প্রথম দিন থেকে, আর শেষ হয় ৩০ জুলাই।আবেদনের যোগ্যতাশিক্ষাবর্ষ ২০০৯-২০১০-তে ভর্তি হওয়ার জন্য যেসব যোগ্যতা বিবেচনা করা হয়েছে সেগুলো হলো:বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ প্রাপ্তদের (চতুর্থ বিষয় বাদে) সুযোগ থাকে।২০০৯ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমপক্ষে জিপিএ-৪-সহ (চতুর্থ বিষয় বাদে) গণিত, পদার্থ, রসায়ন বিষয়ে কমপক্ষে গড় গ্রেড পয়েন্ট সাড়ে চার এবং উল্লিখিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে কমপক্ষে সাড়ে তিন পয়েন্ট দরকার।জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাস প্রার্থীদের ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে গড়ে বি এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিতে গড়ে বি গ্রেড পাওয়া প্রার্থীদেরও সুযোগ থাকে।আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। এ জন্য গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ ও ইংরেজি ২০ নিয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসিতে প্রাপ্ত জিপিএর (চতুর্থ বিষয় বাদে) আট গুণ ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর (চতুর্থ বিষয় বাদে) ১২ গুণ যোগ করে মেধাতালিকা তৈরি হয়েছে। মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।যোগাযোগ: কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ৯২ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ। টেলিফোন: ৯১১৪২৬০। ওয়েব: www.ctet.gov.bd । ই-মেইল: [email protected]।বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আছে পড়ার সুযোগবেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায়। এমন কয়েকটি বিশ্ববিদ্যালয় হলো: আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (www.aust.edu.bd), সাউথইস্ট ইউনিভার্সিটি (www.seu.ac.bd), ওয়ার্ল্ভ্র ইউনিভার্সিটি অব বাংলাদেশ (www.wub.edu), ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (www.daffodilvarsity.edu.bd), ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক (www.uap-bd.edu) প্রভৃতি।