প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালদেমার পউলসেন নামের এক ডেনিশ বিজ্ঞানীর হাত ধরেই টেপরেকর্ডার যন্ত্রের উদ্ভব। টেপরেকর্ডারের আগেই পউলসেন ‘টেলিগ্রাফোফোন’ নামের একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যেখানে মানুষের কণ্ঠস্বর ক্ষুদ্র পরিসরে ধরে রাখা সম্ভব হতো। টেলিগ্রাফোফোন সে সময় খুদে বার্তা আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টেলিগ্রাফোফোনে চুম্বকশক্তির সাহায্যে শব্দ ধারণের ব্যবস্থা ছিল। এই প্রযুক্তির উন্নতি সাধন করেই এই বিজ্ঞানী পরবর্তী সময়ে তৈরি করেন শব্দ ধারণের যন্ত্র।
প্রথমে চুম্বকশক্তি-সংবলিত তার ব্যবহার করা হতো এই যন্ত্রে। পরে পউলসেন নিজেই এই যন্ত্রের নতুন একটা মডেল উদ্ভাবন করেন। সেখানে তারের বদলে ব্যবহার করা শুরু হয় চুম্বকশক্তি-সংবলিত একধরনের টেপ।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল