টেরি বাজার ব্যবসায়ী সমিতির রজত জয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেরিবাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও রজত জয়ন্তী উৎসব ২৪ ফেব্রুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি