টেরিবাজার ব্যবসায়ী সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৭ আগস্ট সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা ওসমান গনি চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক আরিফ ইফতেখার, আহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইসমাইল, মো. ইলিয়াছ, সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. আলমগীর, বকসির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিবুল প্রমুখ।
বিজ্ঞপ্তি।