ক আর খ-এর সম্পর্ক দীর্ঘদিনের। ক খ-কে বিয়ে করতে চায়, কিন্তু মুখোমুখি সে কথা বলার সাহস পায় না। একদিন সাহস করে সে খ-দের বাড়িতে টেলিফোন করল।ক: খ বলছ?খ: বলছি।ক: খ, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলব ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। আমাদের সম্পর্কের তো অনেক দিন হলো। এবার আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছ, প্রিয়তমা?খ: অবশ্যই প্রিয়তম! কিন্তু...।ক: কিন্তু কী?খ: তুমি যেন কে?তন্বী আর আনিকা দুই বান্ধবী দিনভর ফোনে কথা বলে। এদিকে মাস শেষে ফোনের বিল গুনতে গিয়ে তাদের স্বামী বেচারাদের প্রাণ যায় যায়। ফোনের খরচ কমাতে দুজনের স্বামী বুদ্ধি আঁটল। তারা কম্পিউটার কিনল, সঙ্গে ইন্টারনেট সংযোগ। তন্বী আর আনিকাকে বলা হলো, তারা যেন ই-মেইলের মাধ্যমে যোগাযোগ রাখে। পরদিন আনিকাকে ফোন করল তন্বী।তন্বী: হ্যালো আনিকা, তোকে একটা মেইল করেছি, দেখেছিস?আনিকা: হ্যাঁ!তন্বী: মেইলের দ্বিতীয় লাইনটা পড়েছিস? জানিস, প্রথম লাইনটা লিখতেই আমার দ্বিতীয় লাইনটা মনে পড়ল। আর মলি ভাবীর ঘটনাটা পড়েছিস? হা হা হা...। শোন, মলি ভাবীর ব্যাপারটা আসলে...!হন্তদন্ত হয়ে ছুটে এল মাহিদ সাহেবের অফিসের টেলিফোন অপারেটর।অপারেটর: স্যার, আপনার স্ত্রী বোধ হয় ফোন করেছিলেন।মাহিদ সাহেব: ‘বোধ হয়’ মানে কী? নাম বলেনি?অপারেটর: না, স্যার। তবে ফোন ধরতেই ওপাশ থেকে একটা নারীকণ্ঠ বলে উঠল, ‘মিনসের বাচ্চা মিনসে, আজ আসো ঘরে...!’জলি: হ্যালো, শফিক আছে?অপর প্রান্ত থেকে: না, উনি তো একটু বাইরে গেছেন। আপনি কে বলছেন?জলি: আমি তার স্ত্রী বলছি। শফিক ফিরলে বলবেন, আমি ফোন করেছিলাম।কিছুক্ষণ পর আবার ফোন করল জলি।জলি: হ্যালো, শফিক আছে?অপর প্রান্ত থেকে একটি পুরুষকণ্ঠস্বর, ‘বলছি।’জলি: আপনার নাম শফিক? কিন্তু আপনি তো আমার স্বামী নন! ওহ! দুঃখিত, আমি বোধ হয় ভুল নম্বরে ফোন করেছি।অপর প্রান্ত থেকে: খুব ভালো করেছেন। এখন দয়া করে আমার শ্বশুরবাড়ির নম্বরটা নিন। সেখানে ফোন করুন, আর আমার স্ত্রীকে ব্যাপারটা বোঝান!ভোর পাঁচটার সময় বেজে উঠল করিম সাহেবের টেলিফোন। ঘুম থেকে উঠে ফোন ধরলেন তিনি।করিম সাহেব: হ্যালো।অপর প্রান্ত থেকে রাগত কণ্ঠস্বর: আমি আপনার প্রতিবেশী বলছি। আপনার কুকুরটা দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করছে। তার যন্ত্রণায় আমি ঘুমাতে পারছি না।করিম সাহেব বিনয়ের সঙ্গে তাঁর প্রতিবেশীর নাম ও ফোন নম্বর জেনে নিয়ে ফোন রাখলেন।পরদিন ভোর পাঁচটায় প্রতিবেশীকে ফোন করলেন করিম সাহেব, ‘শুভ সকাল। আপনাকে জানাতে ফোন করেছি যে, আমার কোনো কুকুর নেই।’ক্রিং ক্রিং।শামীম: হ্যালো।অপর প্রান্ত থেকে: আচ্ছা, গতকাল যে শাড়িটা ১০ হাজার টাকা চাইছিল, আজ সেটা সাড়ে নয় হাজারে দিচ্ছে। শাড়িটা কি কিনে ফেলা উচিত?শামীম: অবশ্যই।অপর প্রান্ত থেকে: আর আমার প্রিয় গয়নার দোকানটা ১৫ শতাংশ ছাড়ে বিক্রি করছে। গত মাসে যে নেকলেসটা কেনা হয়নি, সেটা বোধ হয় এবার কিনে ফেলা যায়।শামীম: অবশ্যই।অপর প্রান্ত থেকে: ওহ! অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি বাসায় ফিরো। রাতে তোমাকে দেখাব, আজ কী কী কিনলাম। রাখি, খোদা হাফেজ।ফোন রেখে অফিসের অন্যদের দিকে তাকাল শামীম, ‘কেউ কি বলতে পারেন, এটা কার ফোন ছিল?’