টেলিফোন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় পর্বএকটি শপিং মলের অভিযোগকেন্দ্রে এসে এক ভদ্রমহিলা বলছেন, ‘আপনাদের শপিং মলের ফোন নম্বরে আমি অনেকবার ফোন করেও পাইনি।’শপিং মলের কর্মকর্তা: দয়া করে বলবেন ম্যাডাম, আপনি কোন নম্বরে ফোন করেছেন?ভদ্রমহিলা: অবশ্যই। নম্বরটি হলো ০৭০০২৩০০।কর্মকর্তা: এটা তো আমাদের নম্বর নয়। এই নম্বর কোথায় পেয়েছেন?ভদ্রমহিলা: কেন? আপনাদের শপিং মলের দরজায়ই তো লেখা আছে!কর্মকর্তা: ম্যাডাম, ওটা তো ফোন নম্বর নয়। এর মানে হলো, আমাদের শপিং মল প্রতিদিন সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে! বাবা বলছেন মেয়েকে, ‘কিরে, তুই তো ফোনে কথা বলা শুরু করলে দুই ঘণ্টার আগে ছাড়িস না! আজ মাত্র আধা ঘণ্টায়ই শেষ করলি। এটা কীভাবে সম্ভব?মেয়ে: রং নম্বর ছিল বাবা!নিজ বাড়িতে ফোন করেছেন বাড়ির কর্তা। ওই পাশ থেকে ফোন তুলেছে চাকর।চাকর: হ্যালো, কে বলছেন?কর্তা: গর্দভ! নিজের কর্তাকেও চেন না?চাকর: কর্তাবাবু, আপনি? আপনি কোথা থেকে বলছেন?কর্তা: কেন, অফিস থেকে।চাকর: আপনি অফিসে? তাহলে আপনার পড়ার ঘরে দরজা লাগিয়ে বসে আছেন কে?কর্তা: কী বললি? নির্ঘাত চোর! শোন, বসার ঘরে আমার বন্দুকটা আছে না? বন্দুক হাতে নিয়ে সোজা দরজা ভেঙে পড়ার ঘরে ঢুকে পড়। আমি লাইনে আছি।(কিছুক্ষণ পর)চাকর: আমি দরজা ভেঙেছি, গুলিও করেছি। কিন্তু চোরটা জানালা দিয়ে লাফিয়ে বাগানে লাফ দিয়ে পালিয়েছে।কর্তা: কিন্তু আমার পড়ার ঘরের পাশে তো কোনো বাগান নেই!চাকর: তাহলে আমার ভয় হচ্ছে, আপনি বোধ হয় রং নম্বরে ফোন করেছেন! একটা অনুষ্ঠানে গিয়ে হঠা ৎ একটা মেয়েকে ভালো লেগে গেল তানিমের। পায়ে পায়ে মেয়েটির কাছে এগিয়ে গেল সে। ‘মাফ করবেন আপু, আমি কি আপনার টেলিফোন নম্বরটা পেতে পারি?’মেয়ে: টেলিফোন নির্দেশিকায় খোঁজ করুন, পেয়ে যাবেন।তানিম: কিন্তু আপু, আপনার নামটা?মেয়ে: নম্বরের সঙ্গে নামটাও নির্দেশিকায় দেওয়া আছে, বোকা!শফিক: হ্যালো, হ্যালো! হাসপাতাল? এক্ষুনি আমার একটা অ্যাম্বুলেন্স দরকার। আমার স্ত্রী একটা বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছে।হাসপাতাল থেকে লোকজন ছুটে গেল শফিকের বাসায়।হাসপাতালের কর্মী: একি! আপনার কপাল অমন ফোলা কেন? ঠোঁটও দেখছি কেটে গেছে। ঘরটাই বা এমন লন্ডভন্ড কেন?শফিক: কারণ, আমার স্ত্রী কিছুতেই মাশরুমটা খেতে চাচ্ছিল না!এক ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে—ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠা ৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!