টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৩ সালে প্রথম টেলিভিশনের ছবি দূরে পাঠাতে সক্ষম হন। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় ১৯৪০ সালে।  গবেষণায় দেখা গেছে একজন আমেরিকান শিশুর বয়স ১৪ না হতেই সে টেলিভিশনে প্রায় ১১ হাজার খুনের দৃশ্য দেখে ফেলে।  টেলিভিশনে প্রথম বিজ্ঞাপন প্রচারিত হয় ১ জুলাই ১৯৪১ সালে। ঘড়ির এই বিজ্ঞাপনটি ফিলাডেলফিয়া ফিলিস এবং ব্রুকলিন ডগার্স নামের দুটি দলের মধ্যকার বেস বল ম্যাচের আগে প্রচার করা হয়।  আমেরিকান সুপার বল চ্যাম্পিয়ানশিপ ম্যাচ চলার সময় বিজ্ঞাপন প্রচার সবচেয়ে ব্যয়বহুল। আধা মিনিটের একটি বিজ্ঞাপনের স্লট কিনতে খরচ হয় প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন ডলার।  w3xk হচ্ছে আমেরিকার প্রথম টেলিভিশন কেন্দ্র। এই কেন্দ্রটি চার্লস ফ্রান্সিস জেনকিনস নামক এক ব্যক্তির মস্তিষ্কপ্রসূত। চার্লসকে আমেরিকান টেলিভিশনের জনক মনে করা হয়।  বেয়ার্ডের আবিষ্কৃত টেলিভিশনটি ছিল যান্ত্রিক টেলিভিশন। ১৯৩৮ সালে প্রথম ইলেকট্রনিক বা বৈদ্যুতিক টেলিভিশন বাজারে আসে। শুরুতেই এটি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।  ১৯৪৮ সালে প্রথম টেলিভিশন রিমোট কন্ট্রোল আবিষ্কৃত হয়। তখন এর নাম ছিল টেলিজুম। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম